Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পার্বত্য চট্টগ্রামে মানবিক সেবায় এগিয়ে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৩ pm ১৮, মে ২০২৬
in সারাদেশ
A A
0

পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে চিকিৎসা সহায়তা ও রক্তসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’। ২০২৫ সালের ৬ জুন প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দুর্গম এলাকার রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও সরবরাহসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির সদস্যরা জানান, পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে আসা অনেক রোগী রক্তের সংকট, আর্থিক সমস্যা ও তথ্যের অভাবে চরম ভোগান্তিতে পড়েন। এসব সমস্যা সমাধানে তরুণদের উদ্যোগে গড়ে ওঠে এই অরাজনৈতিক সেবামূলক সংগঠন।

প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সংগঠনটি ৩৬৯ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করেছে। পাশাপাশি ৬টি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ১৮০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

ক্যাম্পগুলো রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানায় সংগঠনটি।

এছাড়া জরুরি পরিস্থিতিতে রোগীদের সহায়তা, দরিদ্র রোগীর জন্য পরিবহন খরচ বহন, এবং শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ১২০ জন। তারা জানান, আগামী দিনে দুর্গম এলাকায় আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আগামী ৫ জুন ২০২৬ সংগঠনটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও চলছে বলে জানানো হয়েছে।

Tags: চট্টগ্রামপার্বত্যব্যাংক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটের আক্কেলপুরে সাংবাদিক ও জামায়াত কর্মীর ওপর অতর্কিত হামলা
  • ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
  • লক্ষ্মীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • হরমুজ প্রণালির নিরাপত্তায় নতুন কর্তৃপক্ষ গঠন করল ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম