Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলের মুখে আগুন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক

Bangla FMbyBangla FM
১১:১০ pm ১২, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
‎ছবি: কচুয়ায় নব-স্থাপনকৃত টিউবওয়েলে আগুন বের হচ্ছে

‎ছবি: কচুয়ায় নব-স্থাপনকৃত টিউবওয়েলে আগুন বের হচ্ছে

‎মো. নাছির উদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে একটি নব-স্থাপিত টিউবওয়েলকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। টিউবওয়েল স্থাপনের পর হাতলে চাপ দেয়ার আগেই মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে দেখা যায়। পরে গ্যাসের উপস্থিতির আভাস মেলে এবং আগুন ধরালে টিউবওয়েলের মুখে দাউ দাউ করে শিখা জ্বলে ওঠে বলে দাবি করেছেন স্থানীয়রা।

‎রবিবার (১২ জুলাই) সকালে পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে বাচ্চু মিয়ার ছেলে বাবু হোসেন পরিবারের ব্যবহারের জন্য টিউবওয়েলটি স্থাপন করার সময়, কাজ শেষ হওয়ার আগেই দেখতে পান কোনো চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি অনবরত উঠছে।কিছুক্ষণ পরেই দেখা যায় টিউবওয়েলের মুখে বুদবুদে শব্দ শোনা যায়, যা উপস্থিত মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও সৃষ্টি করে।

‎টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী বলেন, রবিবার সকালে আমরা কয়েকজন মিলে ওই বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ করি। স্থাপন শেষ হওয়ার পর হাতল চাপার আগেই পানি বের হতে দেখি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্যাস লাইট ধরিয়ে পরীক্ষা করলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই এটিকে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির ইঙ্গিত বলে মনে করছেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মত স্থানীয়দের।

‎নিরাপত্তার স্বার্থে এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় কৌতূহল ও আতঙ্ক বিরাজ করছে।

Tags: .কচুয়াযএলাকাবাসীর আতঙ্কচাপটিউবওয়েলমুখে আগুন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
  • সদরপুরে সড়ক ভাঙনে বিপর্যস্ত জনজীবন
  • কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলের মুখে আগুন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক
  • অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল নেতা সাব্বির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম