Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনগরের সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৬ pm ০৪, অগাস্ট ২০২৬
in সারাদেশ
A A
0
রাজনগরের সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

রাজনগরের সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):

মৌলভীবাজারের রাজনগর থানার একটি ডাকাতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং আরও সাতটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সানি খান (৩২)কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি রাজনগর উপজেলার সালন গ্রামের ওসমান খানের ছেলে।

র‍্যাব-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল,মৌলভীবাজার) এবং র‍্যাব-৭,চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কর্নেলহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়,গ্রেপ্তার হওয়া সানি খান রাজনগর থানার একটি ডাকাতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ডাকাতির প্রস্তুতি, ডাকাতি,অস্ত্র আইনের মামলা এবং অন্যান্য অপরাধে দায়ের হওয়া মোট সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাস,মাদক,অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tags: মৌলভীবাজারমৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ‎রাজনগর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
  • জবি সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • হাসিনাকে রক্ষায় গোপন সভা করা ববি শিক্ষকদের দুবছরেও বিচার হয়নি 
  • বাউফলে লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিক্ষোভ 
  • চুয়াডাঙ্গায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম