Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জলমহালের তীরে গুদাম থেকে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকার চালান জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৮ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
জলমহালের তীরে গুদাম থেকে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকার চালান জব্দ

জলমহালের তীরে গুদাম থেকে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকার চালান জব্দ

সুনামগঞ্জে তাহিরপুরে ভারতীয় ১৩ লাখ টাকার ফুচকার চালান জব্দের ঘটনায় ৮ পেশাদার চোরাকারবারির নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন,উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সামসুর ছেলে পেশাদার চোরাকারবারি (একাধিক মামলার আসামি) আল আমিন, মোল্লাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শাকিল,উপজেলার উওর বড়দল ইউনিয়নের সীমান্তগ্রাম বড়গোপ টিলার জলিলের ছেলে মিলন, সীমান্ত গ্রাম মাহারাম টিলার মরম আলীর ছেলে শফিকুল, জসিমের ছেলে ফরিদ সহ অজ্ঞাত নামা ২ থেকে ৩ জন।

শুক্রবার রাতে তাহিরপুর থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, বুধবার উপজেলার উওর বড়দল ইউনিয়নের গোলাঘাট জলমহালের (বিল) তীরে থাকা ওমান প্রবাসী সাহাদতের বসতবাড়ির ফাঁকা একটি কক্ষের গুদামে রাখা ভারত থেকে চোরাচালানী চক্রের নিয়ে আসা একাধিক বস্তা ভর্তি ৩ হাজার ৭০৮ কেজি (প্যাকেটজাত খাদ্য সামগ্রী) ফুচকার চালান জব্দ করে সুনামগঞ্জ জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশের একটি টিম। জব্দকৃত ফুচকার মুল্য প্রায় ১৩ লাখ টাকা।

সুত্র জানায়, ভারতীয় গবাধিপশু (গরু,মহিষ) খাদ্য সামগ্রী,মসলা,কসমেটিকস, বিড়ি,মাদক চোরাকারবারীদের সাথে কারবারে জড়িত থাকা চক্রটি হাওর -নৌ পথে ট্রলার যোগে ফুচকার চালানটি কিশোরগঞ্জের ভৈরবে সড়িয়ে নিতে জলমহালের তীরের ওই প্রবাসীর বাড়িতে গুদামে রক্ষিত রাখে।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মামলার বাদী এসআই এসআই সাব্বির আহমদ জানান, ফুচকার চালান জব্দের পর চোরাকারবারীরা কৌশলে পালিয়ে যায়, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী
  • আজ পূর্ণিমার জন্মদিন
  • জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • শাহজাদপুরে পানিতে ডুবে ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু
  • উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম