Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রিয়ামনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪০ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

সাভারের ছায়াবিথি এলাকায় রিয়া মনি হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে নিজের নাম ও সাংগঠনিক পদ ব্যবহার করে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম।

মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদকের পদটি তার। অথচ রিয়া মনি হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তি রনি চৌধুরী, যার নামে সাভার থানায় মামলা দায়ের হয়েছে।

রনি ইসলাম তার স্ট্যাটাসে লিখেছেন, “সাভার পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম আমি। উক্ত কমিটির পদটি আমার। স্ত্রী হত্যা করেছে রনি চৌধুরী, যার নামে সাভার থানায় মামলা দায়ের হয়েছে। কিন্তু সম্মানিত সাংবাদিকবৃন্দ নিউজে আমার নাম এবং পদ ব্যবহার করেছেন।”

তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে প্রকৃত অভিযুক্তের পরিবর্তে অন্য কারও নাম ও পরিচয় প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সংবেদনশীল কোনো অপরাধের ঘটনায় সংবাদ প্রকাশের আগে অভিযুক্তের পরিচয় ও তথ্য আরও সতর্কতার সঙ্গে যাচাই করা প্রয়োজন, যাতে নির্দোষ কোনো ব্যক্তি ভুলভাবে বিতর্কের মধ্যে না জড়িয়ে পড়েন।

উল্লেখ্য, সম্প্রতি সাভারের ছায়াবিথি এলাকায় এক গৃহবধূর হত্যাকাণ্ডের ঘটনায় সাভার থানায় তার স্বামী রনি চৌধুরী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘বনলতা সেন’ যেন ইতিহাসের পাতায় থাকবে: অর্চিতা স্পর্শিয়া
  • চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিরিট বোটে দুর্ধর্ষ ডাকাতি
  • হাঁস পালনে বদলাচ্ছে নারীদের জীবন
  • ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২
  • সাইবার সুরক্ষা আইনে পরিবর্তন: কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন বিধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম