Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫০ pm ২৩, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রিপন মারমা, (রাঙ্গামাটি):

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা এলাকায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুল হাসান রুবেল।

​এছাড়াও সভায় চন্দ্রঘোনা থানার প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও সুপারিশ তুলে ধরেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে পাহাড় ধস ও যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে কাপ্তাইয়ের বিভিন্ন সড়কের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত কেটে ফেলার বিষয়ে সভায় তাগিদ দেওয়া হয়।

কাপ্তাইয়ে যাতায়াতকারী বিভিন্ন যানবাহনে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবি জানানো হয়।
সমাজে বাল্যবিয়ে একটি বড় অভিশাপ উল্লেখ করে বক্তারা বলেন, “বাল্যবিয়েকে না বলুন”। যেকোনো মূল্যে বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দুই দিন আগে বাংলাদেশের ভূখণ্ড রক্ষা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে প্রতিবাদ করায় বিজিবি প্রতিনিধিকে সভায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি কাপ্তাইয়ে বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান)-এর প্রয়োজনীয়তা নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের বিষয়টি উল্লেখ করে এখানে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জোর দাবি জানান বক্তারা।

তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ‘মাদককে না’ বলার আহ্বান জানানো হয়। মাদকের বিস্তার রোধে যুবসমাজকে বেশি করে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা এলাকার চুরি রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় সচেতন মহলকে দায়িত্বশীল ভূমিকা রাখার এবং নিরাপত্তার স্বার্থে ব্যক্তি উদ্যোগে বাসা-বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়।
​উপস্থিত সুধীজন ও সচেতন মহল কাপ্তাই উপজেলা প্রশাসনের এই পরিচ্ছন্নতা অভিযান এবং আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম
  • তিন মাসের সংসারেই নিভে গেল ইমন আচার্য্যের জীবন
  • ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে অন্য কোনো পথ নেই: তেহরান
  • চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রি
  • ‎সিরাজদিখানের সৈয়দপুরে নতুন গরুর হাটের উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম