Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‎সিরাজদিখানের সৈয়দপুরে নতুন গরুর হাটের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৪ pm ২৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

‎এমএ আউয়াল আশিক:

‎মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ঐতিহ্যবাহী রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন গরুর হাট। হাটটির উদ্বোধনকে ঘিরে স্থানীয় বাসিন্দা, খামারি ও ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

‎উদ্বোধনের দিন সকাল থেকেই হাট প্রাঙ্গণে ভিড় করেন স্থানীয় খামারি, গরু ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নতুন এই পশুর হাট চালুর ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

‎স্থানীয়দের ভাষ্যমতে, আগে কোরবানির পশু বিক্রির জন্য দূর-দূরান্তের হাটে যেতে হতো। এখন নিজ এলাকায় অনুমোদিত হাট চালু হওয়ায় সময় ও পরিবহন খরচ কমবে। পাশাপাশি স্থানীয় খামারিরা সহজেই গবাদিপশু কেনাবেচার সুযোগ পাবেন, যা এলাকার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎হাট পরিচালনা কমিটির সেক্রেটারি নজরুল ইসলাম বাপ্পি বলেন, “আগে কোরবানির পশু নিয়ে দূরের হাটে যেতে হতো। বর্তমানে এলাকায় অনুমোদিত হাট পেয়ে সবাই খুশি। এতে খামারিরা বিভিন্ন ধরনের ঝামেলা ও হয়রানি থেকে রক্ষা পাবেন।”

‎স্থানীয় খামারিরা আশা প্রকাশ করে বলেন, নিয়মিত ও সুষ্ঠুভাবে হাট পরিচালিত হলে ভবিষ্যতে এটি এলাকার অন্যতম বৃহৎ পশুর হাটে পরিণত হবে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাট পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান কাজল। এসময় উপস্থিত ছিলেন ইজারাদার আব্দুল মান্নান বেপারী, হাট পরিচালনা কমিটির সেক্রেটারি নজরুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি আফজাল খান ও বদরুল মনির, ২ নম্বর ওয়ার্ড মেম্বার মো. সাইফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মো. বোরহান শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আবু তাহের জীবনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাম রোগী ও জরুরি চিকিৎসা সেবায় ঈদের ছুটি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
  • চুয়াডাঙ্গায় জমে উঠেছে পশুর হাট
  • বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবি, হুমায়ুনকে কড়া বার্তা বিজেপির
  • ​ব্রাহ্মণপাড়ায় অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ
  • কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম