লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আ না হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

