Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০০ pm ২৪, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আজই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ঈদের ছুটির সময় বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যেই মামলাটির বিচার সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

রোববার (২৪ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং মাত্র এক দিনের মধ্যেই তা রেকর্ড করা হয়েছে। ওই জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও উঠে আসে, যার পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গতকালই ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে এবং সেগুলো সংযুক্ত করে চার্জশিট প্রস্তুতের কাজ রাতের মধ্যেই শেষ করা হয়েছে। আজই তা আদালতে জমা দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির কারণে এ ধরনের অপরাধ বাড়ছে। তিনি বলেন, গত তিন মাসে ধর্ষণ সংক্রান্ত কোনো মামলায় অভিযুক্তরা ছাড় পায়নি এবং প্রতিটি ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় তিনি আরও জানান, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ন্ত্রণে নতুন একটি আইন প্রণয়নের কাজ চলছে, যা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় আনার বিষয়টিও সরকার বিবেচনায় রাখছে।

Tags: প্রশাসনরাজধানীরামিসাস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা!
  • সিলেটের বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
  • বেনাপোলে টুংটাং শব্দে মুখর কামারপল্লী
  • নিরাপত্তা হুমকির অভিযোগে আমির হামজাকে দায়ী করলেন রাশেদ খান
  • নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম