Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৮ pm ০৯, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন

বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন

কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে ৯ জুলাই কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার আব্দালপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে অবস্থিত বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, “আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশ ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি।” তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাওন শাহরিয়ার। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, পরিবেশ সংরক্ষণে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেও বিদ্যালয় নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করে থাকে।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে তার পরিচর্যার অঙ্গীকার গ্রহণ করা হয়।

Tags: টেকনিক্যালবিষ্ণুদিয়াবৃক্ষরোপণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষিত
  • সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কের মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি
  • ফরিদপুরে পূর্ব শ্যামপুরে দখলের কবলে সরকারি রাস্তা
  • শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার আর নেই
  • সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কের মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম