Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৩ pm ২৫, মে ২০২৬
in অন্যান্য
A A
0

ভারত, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ‘ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন।

সংগঠনের সভাপতি ডা. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা এবং নির্যাতিত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম বলেন, বিশ্বের যেকোনো স্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য গড়ে তোলা প্রয়োজন। তিনি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উদ্বেগ প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি সংঘাতপূর্ণ এলাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন মেজর (অব.) মাসুদুল হাসান, আবুল কাশেম মজুমদার, খান রায়হান, সিদ্দিকুর রহমান, গালীব ইহসান, ড. নাজিমুদ্দিন, মো. শামসুদ্দীন, মো. তারেক রহমান, আফজাল ওরসি, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ড. সাইদ আহমেদ, মুফতি শওকত হোসেন, অ্যাডভোকেট মুস্তাফা জামান ভূঁইয়া, আব্দুল জব্বার ও খোমেনী ইহসান।

কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন এবং বিশ্বব্যাপী শান্তি, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে সংহতি প্রকাশ করেন।

Tags: আন্তর্জাতিকপ্রেসক্লাবমুসলিম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারসহ সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু
  • ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী
  • পশ্চিমবঙ্গের পর এবার পশু জবাই-ঈদের নামাজ নিয়ে আরেক প্রদেশে কড়াকড়ি
  • ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
  • সদরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই পশুর হাট: লাখ টাকার খাজনা আদায়ের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম