Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যমুনা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, দুর্ভোগে হাজারো যাত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০০ pm ০৯, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সিরাজগঞ্জ প্রতিনিধি:
যমুনা সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর সেতুর ওপর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায়  উত্তরবঙ্গগামী চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছে।
শনিবার ৯ মে বেলা সাড়ে ১১ টার দিকে যমুনা সেতুর ১৫ নং পিলার এলাকায় এই ঘটনা ঘটেছে।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী ‘রানী’ পরিবহনের একটি বাস যমুনা সেতু পার হওয়ার সময় সামনে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে বাসটির সামনের অংশ এবং ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় নিহতের ঘটনা ঘটেনি।  তবে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।  দুর্ঘটনার পরপরই সেতুর ওপর যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সেতুর দুই পাশে আটকে পড়ে শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। প্রচণ্ড গরমে বাসে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।  ১ ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেপরোয়া গতি কিংবা অসাবধানতাজনিত কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং  বর্তমানে যান চলাচল স্বাভাবিক গতিতে চলছে বলে তিনি জানিয়েছে।
Tags: সড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একই ভূমিকম্প, তবুও কেউ টের পায়, কেউ পায় না কেন? 
  • সরকার অতিরিক্ত ‘পলিটিসাইজ’ হয়ে গেছে: জামায়াত আমির
  • জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে ছলচাতুরি করছে বিএনপি: নাহিদ ইসলাম
  • চাঁদপুরের মতলবে মা-মেয়েকে ঘরে আটকে মারধরের অভিযোগ
  • গাজীপুরে পাঁচ হত্যার ঘটনায় লাশের পাশে টাইপ করা চিরকুট, কী লেখা ছিল?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম