Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুরে পাঁচ হত্যার ঘটনায় লাশের পাশে টাইপ করা চিরকুট, কী লেখা ছিল?

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৬ pm ০৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

গাজীপুরের শ্রীপুরে স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে হত্যার পর ঘটনাস্থলে টাইপ করা অভিযোগপত্র রেখে পালিয়ে গেছেন ট্রাকচালক ফোরকান মিয়া। অভিযোগপত্রগুলো পাঁচটি মরদেহের ওপর থেকে উদ্ধার করেছে পুলিশ, যা একই বক্তব্যের পৃথক কপি হিসেবে প্রিন্ট করা ছিল।

পুলিশ জানায়, কাগজগুলো গোপালগঞ্জ সদর থানার ওসিকে উদ্দেশ্য করে লেখা। তবে এগুলো সত্যিই থানায় জমা দেওয়া হয়েছিল কি না, নাকি ঘটনাস্থলে রেখে যাওয়া পরিকল্পিত নথি—তা যাচাই করা হচ্ছে।

অভিযোগপত্রে স্ত্রী শারমিন খানমের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও পরকীয়ার অভিযোগ আনা হয়েছে। সেখানে দাবি করা হয়, ফোরকানের উপার্জিত অর্থ দিয়ে শারমিন বাবার বাড়িতে জমি কিনেছেন এবং খালাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এসব বিষয়কে কেন্দ্র করেই দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটে বলে উল্লেখ করা হয়েছে।

গত ৫ মে ফোরকানকে মারধরের ঘটনাও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, যেখানে শারমিন ও তার কথিত প্রেমিকের সম্পৃক্ততার কথা বলা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন শারমিন খানম (৪০), তাদের তিন কন্যা সন্তান মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।

ঘটনার পর ফোরকান ফোনে স্বীকারোক্তি দিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি ঘিরে তদন্ত চলছে।

Tags: গাজীপুরবিশেষ নিউজলাশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুলাউড়ায় কালভার্টের নিচে যুবকের লাশ উদ্ধার
  • আড়ালে থেকেই আহত অবস্থায় ইরানের রণকৌশল সাজাচ্ছেন খামেনি জুনিয়র: সিএনএন
  • এপ্রিলে চীনের অ্যালুমিনিয়াম রফতানি ১৫ শতাংশ বৃদ্ধি
  • শেবাচিমে রোগীর চাপে ভেঙে পড়েছে চিকিৎসাসেবা; মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা
  • পিরোজপুরে ভয়াবহ আগুনে ১৪ দোকান পুড়ে ছাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম