Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকার অতিরিক্ত ‘পলিটিসাইজ’ হয়ে গেছে: জামায়াত আমির

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৩ pm ০৯, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার অতিরিক্ত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে পর্যাপ্ত মনোযোগ দিতে পারছে না। গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যাসহ সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

শনিবার (৯ মে) সকালে সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার রাজনৈতিক বিষয় নিয়েই বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, জাপানে অবস্থানরত প্রবাসীরা গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য নয়।

‘জুলাই বিপ্লবে’ আহতদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য দেশেও পাঠানোর ব্যবস্থা করা উচিত। এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়েও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, নিরীহ মানুষের ওপর কোনো ধরনের নির্যাতন বা ধর্মীয় ভিত্তিতে হয়রানি কাম্য নয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। সীমান্তে পুশ-ইন চেষ্টার বিষয়টিও পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি।

Tags: জামায়াত আমিরপলিটিসাইজবাংলাদেশ জামায়াতে ইসলামীসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লাইফ সাপোর্টে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
  • লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীসহ তিন আসামী গ্রেফতার
  • জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছর বয়সী শিশুকে ধর্ষনের চেষ্টা
  •  টানা বৃষ্টিতে ফুলবাড়ীতে ১,৫০০ বিঘা বোরো ধান তলিয়ে, বিপাকে কৃষক
  • বাকৃবিতে বাউরেসের বার্ষিক কর্মশালা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম