Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরের মতলবে মা-মেয়েকে ঘরে আটকে মারধরের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৮ pm ০৯, মে ২০২৬
in অপরাধ
A A
0
মতলব উত্তরে হামলায় আহত ভুক্তভোগী আয়েশা বেগম

মতলব উত্তরে হামলায় আহত ভুক্তভোগী আয়েশা বেগম

উপজেলা প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে এক বৃদ্ধা ও তার মেয়েকে ঘরে আটকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় শাখয়াত হোসেন বেপারী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আয়েশা বেগম (৭০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ মে বিকেলে ছেংগারচর পৌরসভার উত্তর ঠাকুরচর এলাকায় অভিযুক্ত শাখয়াত হোসেন বেপারী ও তার স্ত্রী সন্তান মিলে কৌশলে আয়েশা বেগমের মেয়ে নাহার আক্তারকে নিজেদের বাড়িতে ডেকে নেয়। পরে আয়েশা বেগম সেখানে গেলে মা-মেয়েকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এসময় তাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া আয়েশা বেগমের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন।

বাদী আয়েশা বেগম বলেন, আমাদের পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন বেপারীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীসহ তিন আসামী গ্রেফতার
  • জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছর বয়সী শিশুকে ধর্ষনের চেষ্টা
  •  টানা বৃষ্টিতে ফুলবাড়ীতে ১,৫০০ বিঘা বোরো ধান তলিয়ে, বিপাকে কৃষক
  • বাকৃবিতে বাউরেসের বার্ষিক কর্মশালা শুরু
  • ঢাকা কলেজের চার রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম