Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৬ pm ১৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, গ্রাম বাংলা
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমিন (জামাল সিকদারের) বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী নিশাত জাহান ছবি। শনিবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিশাত জাহান ছবি বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার স্বামী যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন তিনি। এর প্রেক্ষিতে বাবার বাড়ি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ এনে স্বামীর হাতে তুলে দিতে বাধ্য হন বলেও জানান।

তিনি আরও দাবি করেন, তাদের বিয়ের কাগজপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র বর্তমানে তার স্বামীর কাছেই রয়েছে। ২০১৩ সালের ৮ নভেম্বর তাদের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে স্বামীর বাড়িতে বসবাস শুরু করলেও পারিবারিক নানা বিষয়, বিশেষ করে স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ঘিরে বিরোধের সৃষ্টি হয়।

নিশাত জাহানের অভিযোগ, এসব ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। একাধিকবার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে নিজের ও সন্তানের প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলেও উল্লেখ করেন।

অভিযুক্ত রিয়াছুল আমিন (জামাল সিকদার) বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো ধরনের নির্যাতনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে নিশাত জাহান ছবি তার ও তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা, সন্তানের পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং স্বামীর বাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Tags: ঝালকাঠিতেবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজ্ঞান মেলায় কুমিল্লার সেরা ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল
  • প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • পাঁচবিবিতে পানি নিস্কাশনের পথ বন্ধ করে বাড়ী নির্মাণের অভিযোগ
  • কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুক গ্রেপ্তার
  • ছয় গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে; নতুন ইউনিয়ন নিয়ে সুখবর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম