Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে এমপির গাড়ীতে বিএনপির হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২১ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
জামালপুরে এমপির গাড়ীতে বিএনপির হামলা

জামালপুরে এমপির গাড়ীতে বিএনপির হামলা

এম.শাহীন আল আমীন, জামারপুর জেলা প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুরে এ ই সুলতান মাহমুদ বাবুর গাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাঁর গাড়ী ভাংচুর করেছে। একই সময় ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ীও ভাংচুর হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে থানা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুর-২( ইসলামপুর)আসনের বিএনপির এমপি ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এ ই সুলতান মাহমুদ বাবু ও বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মধ্যে রাজনৈতিক দ্ব›দ্ব চলে আসছিলো। এর জেরধরে ইসলামপুর উপজেলা দুই গ্রæপে বিভক্ত হয়। এক গ্রæপের নেতা এমপি এ ই সুলতান মাহমুদ বাবু ও অন্য গ্রæপের নেতা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

বাবু এমপি, ইউএনও ও নবাবের মধ্যে রাজনৈতিক বিষয়সহ নানা বিষয়ে ইসলামপুর থানা মোড় জেলা পরিষদের ডাক বাংলোতে আলোচনা চলমান ছিলো। নিচে দুই নেতার সমর্থকরা অবস্থান করছিলেন। এক পর্যায়ে দুই গ্রæপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর পর ধাওয়া পাল্টা ধাওয়া। পরে উভয় গ্রæপ মারমুখি হয়ে উঠে। তারা এমপির গাড়ী ও বিএনপির সাধারণ সম্পাদকের গাড়ীসহ বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে।

এ পরিস্থিতিতে এমপির নিরাপত্তার বিষয় বিবেচনা করে পুলিশি বেষ্টনির মধ্য দিয়ে এমপি সুলতান মাহমুদ বাবা ডাক বাংলো ত্যাগ করে তার নিজ বাড়ীতে চলে যান।
এ ব্যাপরে জামালপুর-২( ইসলামপুর) আসনে বিএনপির এমপি এ ই সুলতান মাহমুদ বাবু বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা চলমান ছিলো। কিন্তু কিছু উশৃংখল ব্যাক্তি আমার ব্যাক্তিগত গাড়ী ও আমার সমর্থকদের গাড়ী ভাংচুর করে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এমপির গাড়ী, বিএনপির সাধারণ সম্পাদকের গাড়ীসহ তিনটি গাড়ী ও কয়েকটি মোটর সাইকেল ভাংচুর হয়েছে। বিষয়টি পুলিশ অবগত আছে।

Tags: অপরাধজামালপুরে এমপির গাড়ীতে বিএনপির হামলাপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম
  • সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আসছে রেশন সুবিধা
  • সদরপুরে মেইজ ফাউন্ডেশনের উদ্বোধন
  • রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
  • ৫২ দিন পর মধ্যপাড়া গ্রানাইট খনিতে পাথর উত্তোলন শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম