Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে মেইজ ফাউন্ডেশনের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সদরপুরে মেইজ ফাউন্ডেশনের উদ্বোধন

সদরপুরে মেইজ ফাউন্ডেশনের উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন ‘মেইজ ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে একাধিক জনকল্যাণমূলক উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় সদরপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে মেইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুটি অ্যাম্বুলেন্স এবং যুব সমাজকে ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ করে দিতে একটি প্রশিক্ষণ গাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর লেখাপড়ার ব্যয়ভার বহনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে মেইজ ফাউন্ডেশনের কার্যক্রম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংগঠনের সভাপতি আবুল মনসুর আহমেদ (মিনু) ও সাধারণ সম্পাদক হৃদয় হাসান ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, মানবিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এসময় উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ, বিএনপি নেতা জহুরুল মুন্সী, সোহেল মোল্লা, নজরুল কবির নিরবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘স্বাগতম, শেখ হাসিনা’—ফেসবুকে আসিফ নজরুল
  • টানা বর্ষণে প্লাবিত বাঙ্গালহালিয়া: দেড় হাজার মুরগি পানির নিচে
  • নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়ারি আটক, ৮ মোবাইল জব্দ
  • টানা বর্ষণে ধসে পড়ল কালভার্ট বিচ্ছিন্ন রাজস্থলী কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা
  • জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম