Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের সিয়াটলে রক্তক্ষয়ী হামলায় নিহত ২, আহত ৫

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১০ pm ২৭, জুলাই ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0
যুক্তরাষ্ট্রের সিয়াটলে রক্তক্ষয়ী হামলা, নিহত ২ ও আহত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলে রক্তক্ষয়ী হামলা, নিহত ২ ও আহত ৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুক হামলায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার (২৬ জুলাই)।

সিয়াটল পুলিশ জানিয়েছে, ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে, তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে।

ঘটনার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে একটি জনপ্রিয় খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তের এ আয়োজনে শত শত খাবারের স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল।

Tags: USAওয়াশিংটনযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারীরিক নির্যাতন
  • ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার
  • গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
  • শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট
  • আন্দোলনের পর পরীক্ষা সংস্কারে মোদির উদ্যোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম