আন্দোলনের পর পরীক্ষাব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠন করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলো আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ করার পদক্ষেপ নেওয়া হবে।
প্রযুক্তি ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে গঠিত এই প্রতিনিধি দলে নন্দন নিলেকানি ছাড়াও যুক্ত হয়েছেন ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মিনা।
ইউআইডিএআই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একস্টেপ ও ই-গভ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে পদ্মভূষণ ও জোসেফ শুম্পিটার পুরস্কারপ্রাপ্ত আইআইটি বোম্বের গ্র্যাজুয়েট নন্দন নিলেকানির প্রযুক্তিগত দক্ষতা ভারতের জাতীয় পরীক্ষা পদ্ধতিকে আরও আধুনিক ও নির্ভুল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

