Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাবধান, জাতিকে ধোকা দিবেন না,ধোকার পথে পা বাড়াবেন না: ডা: শফিকুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৮ pm ১৯, জুলাই ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0
সাবধান, জাতিকে ধোকা দিবেন না,ধোকার পথে পা বাড়াবেন না: ডা: শফিকুর রহমান

সাবধান, জাতিকে ধোকা দিবেন না,ধোকার পথে পা বাড়াবেন না: ডা: শফিকুর রহমান

নতুন বাংলাদেশ বিনির্মানের পরিবর্তনের জন্য ২৪ এর জুলাইতে এদেশের ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদি সরকার বিতাড়িত হয়েছিল। সে সময় আসল ফ্যাসিবাদকেই এদেশের মানুষ পাত্তা দেয়নি। ডামি ফ্যাসিবাদ আবার কিসের।

১৮ জুলাই ২০২৬ শনিবার দুপুর ২ টায় বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণভোটের গনরায় বাস্তবায়ন, জনদূর্ভোগ নিরসন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, ও যোগাযোগ ব্যাবস্হা সহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক এ্যডঃ মুয়াজ্জম হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এমপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন , জাতীয় সংসদের বিরোধীদলীয় চীপ হুইপ ও জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল ( অবঃ) অলি আহমেদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ( ফুয়াদ), জাতীয় গনতান্ত্রিক পার্টি ( জাগপার) সহ- সভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওঃ জালালউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ড. শফিকুল ইসলাম ( মাসুদ),
ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন ( এমপি), এনসিপির মুখ্য সমন্নয়ক ডাঃ মাহমুদা আলম( মিতু), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ( (বিডিপির) সভাপতি এ্যাডঃ একেএম আনোয়ারুল ইসলাম,

এছাড়া যৌথ ভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জহির উদ্দিন ( বাবর), জামায়াতে ইসলামীর বরিশাল টিম সদস্য ফখরুদ্দীন খান ( রাজী) এনসিপির জেলা আহবায়ক আবুু সাঈদ ( মুসা) ও সদস্য সচিব আবু সাঈদ ( ফেরদৌস) ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন , এ সরকার ক্ষমতায় যেয়ে প্রথম বাজেটেই বরিশাল বিভাগের জন্য কোন বরাদ্দ রাখেননি।

অথচ বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের প্রানের দাবী ভাংগা হইতে কুয়াকাটা মহাসড়ক ছয় লেনের উন্নীত করন, বরিশাল – ভোলা সেতু, সহ বরিশালে রেল যোগাযোগ ব্যবস্হা করা। দক্ষিণের জনপদের সাধারণ মানুষের এসব ন্যায্য দাবির একটাও একনেকের সভায় উপস্হাপিত হয়নি।
তিনি বলেন বর্তমান বিএনপি সরকার নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করেছিলেন ক্ষমতায় গেলে সুষম উন্নয়ন করবেন কিন্তু বরিশালকে বাদ দিয়েই বাজেট দিলেন, আল্লাহর কসম বরিশাল বাসীকে বঞ্চিত রেখে কোন সুষম উন্নয়ন হবে না,তাদের পাওনা ফিরেযে দিতে হবে।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা পরিবর্তন চাই, এবং ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই।
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, এদেশের জনগন আসল ফ্যাসিবাদকেই পাত্তা দেয়নি, সেখানে ডামি ফ্যাসিবাদ আবার কিসের। ফ্যাসিবাদ ফ্যাসিষ্ট যে পথে হাঁটছে, আপনাদের অন্তরে সেই খাছলত দেখা দিলে সে পথেই হাটতে হবে। এদেশে ফ্যাসিবাদিরা ১৩৩ টি অর্ডিন্যান্স জারী করেছিল, তার সবগুলো রেখে দেওয়া হয়েছে, এটা জাতির সাথে বিশ্বাস ঘাতকতা।

ডাঃ শফিকুর রহমান আরও বলেন, এদেশের জনগন গণভোটের পক্ষে ৭০ শতাংশ রায় দিয়েছে, এ গনভোট না থাকলে এ সরকারও মানা হবে না। সাবধান জাতিকে ধোকা দিবেন ন।
আমরা রাজপথে থাকতে চাইনা, রাজ পথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছাই হয়ে যাবে।
তিনি বলেন, ৭১ থাকবে ৭১এর মর্যাদায় আট ২৪ থাকবে ২৪ এর মর্যাদায়, তাই গনভোটের রায় অবশ্যই মানতে হবে, সাবধান জাতিকে ধোকা দিবেন না,ধোকার পথে পা বাড়াবেন না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফাইনালে ইয়ামালকে নিয়েই মাঠে নামছে স্পেন
  • আর্জেন্টিনা কাপ জিতলে বিয়ের ঘোষণা দিয়ে ‘মুসিবতে’ পরীমনি
  • বাকেরগঞ্জে আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
  • অপারেশনের পর কলেজছাত্রীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
  • শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম