Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০২ pm ১৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত কিন্তু আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কর্মকর্তা ও স্টাফরা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান। তিনি উপস্থিত সকল কর্মকর্তা ও স্টাফদের বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি সিলেট রেঞ্জ পুলিশসহ সবার জন্য নতুন বছরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। বক্তব্যে তিনি পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও মানবিকতা বজায় রেখে জনগণের সেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) জনাব মোহাম্মদ আনোয়ারুল হক; পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্টের জনাব নাছির উদ্দিন আহমেদ; পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম; পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) জনাব মোঃ আমিনুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (এএন্ডএফ) জনাব মোঃ রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট জনাব মোঃ রফিকুল ইসলাম খান। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কেক কেটে নববর্ষ উদযাপনের উদ্বোধন করেন। পরে তিনি উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুল প্রদান করে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের আকাশে ‘নাইট হান্টার’: মধ্যপ্রাচ্যে আকাশযুদ্ধের নতুন সমীকরণ
  • পাইপলাইনে ভারত থেকে ১২ হাজার টন ডিজেল আসছে দেশে
  • বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়: শিক্ষামন্ত্রী
  • গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের প্রস্তুতি সভা
  • দিনাজপুরে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম