Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোস্তাফিজ ইস্যুতে জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি

Taslima TanishabyTaslima Tanisha
৮:২৪ pm ০৩, জানুয়ারী ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে নামার সুযোগ থাকা বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতের বিভিন্ন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও জনমতের চাপ এবং মব-আক্রমণের সম্ভাবনার কারণে এই নির্দেশ দেওয়া হয়।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ রাত সাড়ে ৯টায় জরুরি সভা ডেকেছে। বিষয়টি সিলেটে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আইপিএলের এ বছরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে ভেড়েছিল। তবে ভারত সরকারের নিরাপত্তা শঙ্কার অজুহাতে বিসিসিআই তাকে দল থেকে বাদ দেয়। কেকেআর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই-এর নির্দেশনা ও অভ্যন্তরীণ আলোচনা শেষে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে এবং নীতিমালার আলোকে বদলি ক্রিকেটার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি জানান, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নথি হাতে আসেনি। তিনি বলেন, “আমাদের কাছে যতটুকু তথ্য আছে, সেটি বিসিসিআই থেকে এসেছে। আমরা আইসিসির অধীনে খেলা খেলি, আর মুস্তাফিজের বিষয়টি ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সংক্রান্ত। রাত সাড়ে নয়টায় জরুরি সভা রয়েছে, এরপর বিস্তারিত জানানো হবে।”

মোস্তাফিজ ইস্যুতে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের ক্রিকেটীয় সম্পর্কের ক্ষেত্রে ফাটলের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়টি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Tags: আইপিএলকলকাতা নাইট রাইডার্সবিসিবিবিসিসিআইমোস্তাফিজুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় হসপিটালের ভিতরে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
  • লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল
  • গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শীট উধাও, আহ্বায়ক বরখাস্ত
  • বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অনুমতি ছাড়াই চলছে মিনি পেট্রোল পাম্প
  • উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম