Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৩ pm ০৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের অবদান ও ত্যাগের প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীরা যে দায়িত্ব পালন করেন, তা অনেক সময় যথাযথভাবে মূল্যায়িত হয় না। দেশের সম্মান রক্ষায় তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সোমবার (৮ জুন) দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।

সভায় সভাপতিত্ব করেন ডিজাব সভাপতি আলমগীর হোসেন। আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আখন্দ, কমোডর এম এম জসিম উদ্দিন ভূঁইয়া এবং এয়ার কমোডর মোহাম্মদ মুশতাকুর রহমান। তারা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অর্জন শুধু সামরিক সক্ষমতার কারণে নয়, বরং পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলার সমন্বয়ের ফল।

বক্তারা সিয়েরা লিওনের পুনর্গঠন, হাইতিতে নারী পুলিশ ইউনিট মোতায়েন, আফ্রিকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়গুলোও তুলে ধরেন।

ডিজাব সভাপতি আলমগীর হোসেন বলেন, শান্তিরক্ষা মিশন নিয়ে জনমনে একটি ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন এতে অংশ নিলে বিপুল অর্থ আয় হয়, তবে বাস্তবে এর বড় অংশই রাষ্ট্রীয় কোষাগারে যায়।

তিনি আরও বলেন, মিশনে থাকা শান্তিরক্ষীরা কঠিন পরিবেশে দায়িত্ব পালন করেন, যেখানে অনেক সময় পরিবার-পরিজনের সুখ-দুঃখের মুহূর্ত থেকেও তারা বঞ্চিত হন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সমাজ-অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তিনি জানান, ১৯৮৮ সালে মাত্র ১৫ জন সদস্য দিয়ে শুরু হলেও বর্তমানে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ। এখন পর্যন্ত ৪৩টি দেশে ৬৩টিরও বেশি মিশনে দুই লাখেরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী অংশ নিয়েছেন।

বর্তমানে বিভিন্ন মিশনে ৪ হাজারের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন এবং এখন পর্যন্ত ১৭৫ জন শান্তিরক্ষী দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

বক্তারা বলেন, বৈশ্বিক অস্থিরতার এই সময়ে জাতিসংঘের ‘শান্তিতে বিনিয়োগ’ ধারণা বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Tags: জাতিসংঘপররাষ্ট্র প্রতিমন্ত্রীবাংলাদেশী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এবার বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফুটবল উপভোগ
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদ ভবনে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • আমাজন জঙ্গলে বিশ্বকাপ উন্মাদনা
  • রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, সম্মতি রুশ কর্তৃপক্ষের
  • ঢাকা-১৯ আসনের এমপি সালাউদ্দিন বাবুর সঙ্গে সাভার পৌর ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম