Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী দল

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৪ pm ২৮, জানুয়ারী ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে চলমান বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বাংলাদেশ টানা পঞ্চম জয়ে সুপার সিক্সের শীর্ষে উঠেছে। একই দিনে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায়, আরও দুই ম্যাচ বাকি থাকলেও বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হলো বাংলাদেশের মেয়েদের।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে ১২ দল নিয়ে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। র‍্যাঙ্কিং অনুযায়ী আগেই ৮ দল সরাসরি মূল পর্বে জায়গা পেয়ে গেছে। বাকি ৪টি দল বাছাইপর্বের মাধ্যমে বিশ্বকাপে অংশ নিতে পারবে। আজ প্রথম দল হিসেবে অপরাজিত থেকে সেই সুযোগ নিশ্চিত করলো বাংলাদেশ।

বাছাইপর্বের সুপার সিক্সে বাংলাদেশের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়। আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ড ১২৬ রানে অলআউট হয়। ফলে বাংলাদেশ ৩৯ রানের জয় অর্জন করে।

সুপার সিক্সে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও গ্রুপ পর্বের চার জয়সহ টানা পাঁচ ম্যাচ জয় হলো দলের। আজকের জয়ের পর বাংলাদেশের ৬ পয়েন্ট এবং শীর্ষস্থান নিশ্চিত হয়।

সুপার সিক্সে মোট ৬টি দল অংশ নিলেও বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে মাত্র তিনটি। গ্রুপ পর্বে যেসব দলের সঙ্গে খেলেছে, তাদের সঙ্গে সুপার সিক্সে আর ম্যাচ হয় না। তাই বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড।

বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পথে বাংলাদেশের জন্য বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের হার। নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ১৩০ রানের লক্ষ্য দেয়। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান তুলতে না পারায়, ডিএলএস পদ্ধতিতে নেদারল্যান্ডস জয়ী হয়।

এই জয়ে নেদারল্যান্ডস ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে দ্বিতীয় স্থানে উঠে আসে। অন্যদিকে ৩ ম্যাচে টানা হারে যুক্তরাষ্ট্র পাঁচ নম্বরে অবস্থান করছে। ফলে শীর্ষ চারে থাকা নিশ্চিত হলো বাংলাদেশের মেয়েদের।

Tags: খেলাধুলানারী টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী ক্রিকেট দলসিক্সের শীর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম