২০২৬ ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের টিভি পর্দায় দেখা নিয়ে অনিশ্চয়তা কাটল। দেশের তিনটি টেলিভিশন চ্যানেল—সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস—একসঙ্গে ফিফার কাছ থেকে অফিশিয়াল সম্প্রচার স্বত্ব পেয়েছে।
চ্যানেলগুলো একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই স্বত্ব অর্জন করেছে এবং টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এর আগে বিদেশি একটি প্রতিষ্ঠান বাংলাদেশে স্বত্ব পেলেও পরবর্তীতে চুক্তি থেকে সরে দাঁড়ায়, যার ফলে সম্প্রচারে অনিশ্চয়তা তৈরি হয়।
পরিস্থিতি সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলো ও বিভিন্ন সংস্থার উদ্যোগে শেষ মুহূর্তে সম্প্রচার ব্যবস্থা চূড়ান্ত করা হয়। জানা গেছে, বিটিভির কোনো আলাদা খরচ থাকছে না; পুরো ব্যয় যৌথভাবে স্যাটেলাইট ও টেলিকম অপারেটররা বহন করবে।

