Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৬ am ০৬, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশকে বিশ্বের বৃহত্তম ও শ্রেষ্ঠ শিক্ষা হাবে (Education Hub) পরিণত করার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের সেই মেধা, সম্পদ এবং প্রয়োজনীয় প্রোগ্রাম রয়েছে যা দিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পুনরায় আকর্ষণ করা সম্ভব।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোকে আকৃষ্ট করার কাজ চলছে। একসময় বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেন্দ্রবিন্দু ছিল, সেই গৌরবোজ্জ্বল সময় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

ড. মিলন তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমান মাত্র ১৬ দিনের দায়িত্বে শিক্ষা মন্ত্রণালয়ে যে বৈপ্লবিক কাজ করেছেন, তা ১৬ বছরেও করা কঠিন।

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেন— “শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা।” দেশমাতা বেগম খালেদা জিয়ার শিক্ষা নিয়ে যে সুদূরপ্রসারী স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।

বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, ট্রাস্টভিত্তিক পরিচালনা এবং শিক্ষার্থীদের স্কলারশিপের বিষয়গুলো সরকার গুরুত্ব দিয়ে পর্যালোচনা করবে। মন্ত্রী স্পষ্ট করেন যে, স্টেকহোল্ডারদের মতামত ছাড়া কোনো টেকসই সিদ্ধান্ত নেওয়া হবে না।

শিক্ষামন্ত্রী দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দিয়ে বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা সংস্কার সম্পন্ন করতে বদ্ধপরিকর। বিশেষ করে যারা বিদেশে শিক্ষাগ্রহণ করছেন, তারা যেন দেশে ফিরে এসে মেধা বিকাশের সুযোগ পান, সেই পরিবেশ তৈরি করা হবে।

Tags: ড. আ ন ম এহছানুল হক মিলনশিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
  • ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • বিমান প্রতিমন্ত্রীর সর্তকবার্তা
  • খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গা জোনের পাহাড়ে মানবতার সেবায় সেনাবাহিনী
  • মধ্যনগরে স্বস্তির রোদে চিন্তায় কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম