এম.শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধি :
বাংলা এফএম এ সংবাদ প্রকাশের পর প্রশাসন নজর দিয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়ার অসহায় কবির উদ্দিনের পরিবারে। উপজেলা নিবার্হী অফিসার, সমাজ সেবা অফিসারসহ প্রশাসনের লোকজন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সুশীল সমাজ কবির উদ্দিনের অবস্থা দেখতে যান। নগদ আর্থিক সহায়তাসহ সার্বিক সহায়তা করার আশ^াষ দিয়েছেন তারা।
উল্লেখ্য গত ৮ জুলাই জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শহরের প্রাণকেন্দ্রে মিযাপাড়া গ্রামের বাসিন্দা অসহায় ভূমিহীন ও বসতবাড়ীহীন ৯৫ বছর বয়সী কবির উদ্দিনের পরিবারের সার্বিক চিত্র তুলে ধরে “যার কেউ নেই, তার আল্লাহ আছে” শিরোনামে একটি স্বচিত্র অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদটি ব্যাপক আলোচিত হয়ে উঠে। এক পর্যায়ে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে পড়ে।

বকশীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মুরাদ হোসেন, সমাজ সেবা অফিসার কনিকা খাতুনসহ প্রশাসনের লোকজন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স গাড়ী বহর নিয়ে ছুটে জান কবির উদ্দিনের পানিতে ডুবে থাকা ৫ টিনের জরাজীর্ণ ছাপড়া ঘরে। তাদের দেখে অবাক হয়ে যান ৯৫ বছর বয়সী অসহায় অন্ধ ও শ্রবন প্রতিবন্ধী কবির উদ্দিন ও তার ৭৫ বছর বয়সী স্ত্রী নূর জাহান। আবেগে আপ্লুত হয়ে পড়েন অসহায় বয়োবৃদ্ধ দম্পত্তি। অঝড়ে কাদঁ ছিলেন তারা।
উপজেলা নিবার্হী অফিসার মুরাদ হোসেনসহ সঙ্গীয়রা সরেজমিনে তাদের বাস্তব অবস্থা দেখেন এবং কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে কবির উদ্দিনের পরিবারকে সার্বিক সহায়তার আশ^াষ দেন। একই সময় কিছু নগদ টাকাও সহায়তা দেওয়া হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, বিএনপি সব সময় জনসাধরণের কল্যানে কাজ করে থাকে। কবির উদ্দিনের পরিবারের পাশেও বিএনপি দাড়াঁবে।

বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মানিক সওদাগর বলেন, বিষয়টি প্রকাশের পর মানবিক কারনেই বাস্তবচিত্র দেখার জন্য বিএনপি উপস্থিত হয়েছে। কবির উদ্দিনের পরিবারকে সার্বিক সহায়তা করা হবে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মুরাদ হোসেন বলেন, কবির উদ্দিনের পরিবারের জীবন যাত্রার মান খুবই সূচনীয় এবং অসহায়। সার্বিক বিষয় পরিদর্শন করে সমাজ সেবা বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। আশা করি তার অবস্থার পরিবর্তন হবে।

