Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৬ pm ২৫, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনা উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসা সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি শিল্প ও অর্থনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠায় আগ্রহী।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ অংশ নিয়ে চীনের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ সম্মেলনে প্রায় ১২৫ জন চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম চালাচ্ছে। এ লক্ষ্যে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমানো, সরকারি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় আরেকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এসব অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বন্দর সুবিধা, দক্ষ জনশক্তি এবং প্রয়োজনীয় শিল্প অবকাঠামো নিশ্চিত করা হবে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা সহজে ব্যবসা পরিচালনা করতে পারেন।

চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে তারা যেমন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবেন, তেমনি দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার থেকেও লাভবান হতে পারবেন।

তিনি আরও জানান, চীনা বিনিয়োগকারীদের সহায়তায় বিডায় একটি বিশেষ ডেস্ক চালু করা হয়েছে। পাশাপাশি বিনিয়োগ সংক্রান্ত তথ্য, সুযোগ-সুবিধা ও প্রণোদনা সহজে জানাতে একটি পৃথক ওয়েব প্ল্যাটফর্মও চালু করা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান বিনিয়োগ চুক্তিকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ চলছে, যাতে বিনিয়োগকারীরা অধিক সুরক্ষা ও আস্থা পান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। এ জন্য উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একসঙ্গে কাজ করে টেকসই উন্নয়ন ও পারস্পরিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।

সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tags: চীনপ্রধানমন্ত্রীবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিত্র আশুরার ফজিলত
  • শ্রীমঙ্গলের আলোচিত দুর্ঘটনা মামলায় গ্রেপ্তার ১
  • অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে: স্বাস্থ্যমন্ত্রী
  • গোপালপুরে নির্মাণ শ্রমিক বেলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে স্বস্তি মিলবে কবে?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম