Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলের আলোচিত দুর্ঘটনা মামলায় গ্রেপ্তার ১

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫২ pm ২৫, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত পিকআপচালক লুকমান মিয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী থানার শিমলাপল্লী এলাকার বাসিন্দা মো. রঞ্জু (৫১)। তিনি মো. ইসমাইলের ছেলে।

র‍্যাব জানায়,নিহত লুকমান মিয়া (২৬) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় পিকআপচালক ছিলেন। গত ৬ জুন ভোর সাড়ে ৫টার দিকে পিকআপ নিয়ে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে সাতগাঁও ত্রিমোহনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে তার পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং লুকমান গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান। স্থানীয়রা আহত লুকমানকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২,শ্রীমঙ্গল এবং র‍্যাব-১৪-এর সিপিসি-১,জামালপুরের যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাত ৯টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসী পপুলার মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. রঞ্জুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জ সীমান্তে শিশুসহ ৭ নারী পুশইন
  • সেবা খাতে দুর্নীতি বেড়েছে ১৫.৯ শতাংশ, শীর্ষে পাসপোর্ট অফিস: টিআইবি
  • ‎খাগড়াছড়িতে অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ’র তিন সদস্য আটক
  • জামালপুরে ১০ হাজার টাকার জন্য অটোচালককে হত্যা
  • ইবিতে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম