Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র‍্যাব-পুলিশের অভিযানে উদ্ধার ‘আয়েশা’

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৮ pm ১৭, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):

নড়াইল জেলার লোহাগড়া থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশোরী আয়েশা করিমকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। যৌথ অভিযানের মাধ্যমে তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ের র‍্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ দল বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে আয়েশাকে উদ্ধার করে। সে নড়াইলের লোহাগড়া থানার বাসিন্দা ও সিঙ্গাপুরপ্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়,গত শুক্রবার (১৫ মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুত লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির সূত্র ধরে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী আয়েশার অবস্থান শনাক্ত করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ দল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর আয়েশাকে বড়লেখা থানায় নেওয়া হয়। রবিবার (১৭ মে) বড়লেখা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, অবস্থান শনাক্ত হওয়ার পর পরিচালিত অভিযানে কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েকে নিরাপদে ফিরে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়েশার পরিবার ও স্বজনরা।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা: ডিসি
  • সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে: সংস্কৃতিমন্ত্রী
  • চবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে সড়ক পথ অবরোধ করা হবে
  • দেশের সবগুলো বিমান বন্দরে ওয়াই-ফাই যুক্ত হবে আজ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম