Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৫ pm ১৭, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং খাতে তরুণদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং সিজন ২.০’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ আয়োজন করে চবি অর্থনীতি বিভাগের ‘ইয়ং ইকোনমিস্টস’ সোসাইটি (ইয়েস)। সহযোগিতায় ছিল প্রাইম ব্যাংক পিএলসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রেয়া মাহবুব, জুলকার নাইন প্রান্ত, সৈয়দা সাইমা ও জারিফ হাসান শাফিন।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কর্পোরেট ভিডিও প্রদর্শন করা হয়।ইয়েসের সভাপতি রাহনুমা রাহমান নিকিতার সভাপতিত্বে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিশ্ব এখন বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও যোগ্য জনবল গড়ে তুলতে না পারলে জাতি হিসেবে পিছিয়ে পড়তে হবে। তিনি বলেন, দেশের ব্যাংকিং খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। দক্ষ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন জনবল তৈরির মাধ্যমেই এ সংকট থেকে উত্তরণ সম্ভব।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বর্তমান সময়ে দক্ষ জনশক্তির চাহিদা অনেক বেশি। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে ব্যাংকিং খাতের আধুনিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, স্কুল ব্যাংকিং, কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের এম এম মাহবুব হাসান। গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য দেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের এসভিপি ও আঞ্চলিক প্রধান মীর সরকার মেহেদী রেজা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কর্পোরেট জগতের জন্য উপযোগী ‘অ্যাডভান্সড সিভি রাইটিং’ কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করেন( এইস আর পারসেপশন)–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল। তিনি শিক্ষার্থীদের পেশাদার মানের সিভি তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইয়েসের সাধারণ সম্পাদক শাহ মুসা আল কাজিম। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, ইয়েসের নেতৃবৃন্দ এবং প্রাইম ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দেবে আরব আমিরাতের প্রতিষ্ঠান
  • শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ
  • সাতক্ষীরায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার স্বামী পলাতক
  • শেরপুরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
  • অন্তর্বর্তী সরকারের সময়ের সব ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম