Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে: সংস্কৃতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৭ pm ১৭, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে।

রোববার (১৭ মে) যশোর জেলা শিল্পকলা একাডেমি ও ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও কার্যক্রম সম্প্রসারণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তিনি যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন। বিশেষ করে ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত প্রাচীন পাণ্ডুলিপি ও দুষ্প্রাপ্য গ্রন্থসম্ভার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

তিনি এসব সংগ্রহকে জাতির ইতিহাস ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন এবং এগুলো সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

সভায় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তারা সংস্কৃতি খাতে উন্নয়ন, আধুনিকায়ন ও সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান।

মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, দুষ্প্রাপ্য সংগ্রহ সংরক্ষণ এবং কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: প্রযুক্তিসম্পদসংস্কৃতিমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দেবে আরব আমিরাতের প্রতিষ্ঠান
  • শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ
  • সাতক্ষীরায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার স্বামী পলাতক
  • শেরপুরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
  • অন্তর্বর্তী সরকারের সময়ের সব ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম