Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৫ pm ১৮, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
শেরপুর নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

শেরপুর নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

লাল মোহাম্মদ :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন ব্র‍্যান্ডের ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

(১৮ জুলাই শনিবার ভোরে উপজেলার হাতিপাগার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং কালীনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)। উভয়ের বাড়ি নালিতাবাড়ী উপজেলায়।

জানা গেছে, নালিতাবাড়ী থানার সাধারণ ডায়েরির আলোকে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার হাতিপাগার এলাকায় শাহিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে আক্তার মিয়ার খালি ভিটার সামনে পাকা সড়কে কয়েকজন চোরাকারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অজ্ঞাতনামা আরও দুইজন পালিয়ে যায়।

এসময় আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে মোট ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়্যাল গ্রিন, আইকনিক হোয়াইট ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বিভিন্ন আকারের বোতল। জব্দকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দ করা অটোরিকশাটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুর নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • চবিতে হতে যাচ্ছে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’
  • বান্দরবানে পানি নামলেও কাটছে না দুর্ভোগ
  • চরভদ্রাসনে দুস্তদের মাঝে সামগ্রী বিতরণে শহিদুল ইসলাম এমপি
  • সাংবাদিক মওদুদ আব্দুল্লাহর উপর হা/ম/লার প্রতিবাদে আইনগত বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম