Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ নেতার চিঠি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৯ pm ০৮, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

চিঠিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয় ও সরকার গঠনের জন্য অভিনন্দন জানান এবং সরকারের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করেন বলে উল্লেখ করা হয়েছে। এতে বর্তমান সরকারের প্রতি আস্থা প্রকাশের কথাও লেখা আছে।

জানা যায়, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে নয়, বরং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়, যেখানে মিরাজুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন।

চিঠির মূল অংশে এলজিইডির আওতায় পিরোজপুরে চলমান ঠিকাদারি প্রকল্পগুলোর সময়সীমা এক বছর বাড়ানোর অনুরোধও করা হয়েছে।

এদিকে চিঠিটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে মিরাজুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

Tags: আওয়ামী লীগচিঠিপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঠোঁটের রঙে আত্মপ্রকাশ, আজ বিশ্ব লিপস্টিক দিবস
  • যুদ্ধের ক্ষতি কাটাতে চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ভরসা ইরানের
  • দারিদ্র্যের নির্মম থাবায় থমকে গেছে তিন সন্তানের জীবন
  • সিআইডির নেতৃত্বে ব্যারিস্টার মোশাররফ হোছাইন, দায়িত্বভার গ্রহণ সম্পন্ন
  • বিএনপি-এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে নিষেধাজ্ঞা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম