Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে পারিবারিক বিরোধে দায়ের আঘাতে চাচী নিহত,আহত ৩

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৫ pm ২৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। ভাতিজার দা’য়ের আঘাতে বকুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল বেগম ওই গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার স্ত্রী।

আহতদের মধ্যে রয়েছেন বকুল বেগমের মেয়ের জামাই অজুদ মিয়া (৩৫),সেলিম মিয়ার ছেলে সাঈদুল ইসলাম (১৮) এবং আমিনুল ইসলাম (১৬)। গুরুতর অবস্থায় আমিনুল ইসলাম ও অজুদ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক বিরোধের জেরে হেলিম মিয়া তার ভাইয়ের ঘরে ঢুকে ভাতিজা সাঈদুল ও আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। প্রাণ বাঁচাতে তারা দৌড়ে প্রতিবেশী বকুল বেগমের ঘরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারী সেখানেও গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে আহত করেন। এতে গুরুতর জখম হন বকুল বেগম,অজুদ মিয়া,সাঈদুল ও আমিনুল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের সিলেটে পাঠানো হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারী হেলিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহতের মেয়ে পারভীন বেগম জানান, তার মা আহতদের বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারী তাকে নির্মমভাবে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য পপি বেগম বলেন, হামলাকারী প্রথমে ভাতিজাদের ওপর হামলা চালায়। পরে তারা আশ্রয় নিতে গেলে সেখানে ঢুকেও নির্বিচারে আঘাত করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। নতুন করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: নিহতমৌলভীবাজারহত্যাকাণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পৃথিবী থেকে কাঙাল হরিনাথ মজুমদারের স্বর্ণময়ী
  • শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সাথে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র
  • ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
  • আইনি জটিলতায় ঝুলছে শিক্ষকদের পদোন্নতি, শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম