Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৩ pm ০৩, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নতুন প্রজন্মকে অতীতে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হয়েছিল। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘যে শিক্ষা দেওয়া হয়েছিল, তা কি ৫ আগস্ট হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার শিক্ষা?’

শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতিহাস কখনো বানানো যায় না, ইতিহাস সৃষ্টি হয়। তাঁর ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন এবং সেই ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দেশের সংকটময় সময়ে যখন জাতি দিকনির্দেশনার অভাবে হতাশ ছিল, তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর হিসেবে জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে দায়িত্ব গ্রহণ করেন। স্বাধীনতার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসের অংশ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

পরে ডা. এজেডএম জাহিদ হোসেন জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন, বিশেষ মোনাজাতে অংশ নেন এবং একটি গাছের চারা রোপণ করেন।

এরপর তিনি রাঙ্গুনিয়ার এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী।

Tags: ইতিহাসসমাজকল্যাণমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জমি না থাকায় ভবন হয়নি, শিক্ষার্থী হারাচ্ছে প্রাথমিক বিদ্যালয়
  • জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন
  • দুই মাসেও প্রশাসনের ব্যবস্থা নেই, পানির নিচে জমি দিশেহারা কৃষক
  • আলী খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?
  • শাহজাদপুরে বিদ্যালয়ে কক্ষে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি, ভিডিও ভাইরাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম