Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৮ pm ০২, অগাস্ট ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার

যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার

বাংলাদেশে জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি চলতে থাকলে আওয়ামী লীগও রাজনৈতিকভাবে টিকে থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামী নাম ব্যবহার করে রাজনীতি করার বিরোধিতা করেন এবং ১৯৭২ সালের সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানান।

রোববার (২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘৩৬ জুলাইয়ের অবদান, বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

ফরহাদ মজহার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করে, যা কোনোভাবেই আপসের বিষয় হতে পারে না। তিনি বলেন, ইসলাম একটি ধর্ম হিসেবে নতুন রাষ্ট্র ও সমাজ গঠনের নৈতিক ভিত্তি হতে পারে, তবে ধর্মের নামে রাজনৈতিক দল পরিচালনার তিনি ঘোর বিরোধী।

১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, এটি জনগণের সার্বভৌমত্বের পরিপন্থী এবং সম্পূর্ণ বাতিল করে জনগণের ইচ্ছার ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা প্রয়োজন। তার ভাষ্য, জনগণ সংবিধানের অধীন নয়; বরং জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক এবং প্রয়োজন হলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারে।

গত বছরের গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ফরহাদ মজহার। তার দাবি, জনগণের প্রত্যাশা অনুযায়ী পূর্ণ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠন সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, তৎকালীন সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং বিএনপির অবস্থানের কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

গণমাধ্যমের ভূমিকাও সমালোচনা করে তিনি বলেন, পুরোনো সাংবিধানিক কাঠামোর অধীনে গঠিত উপদেষ্টা সরকারকে ‘অন্তর্বর্তী সরকার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা তার মতে বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি তরুণদের আন্দোলনের প্রশংসা করে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, যেন আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন-পীড়নের পথ বেছে নেওয়া না হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তরুণদের আস্থার প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান।

মাজার ভাঙচুর ও ধর্মের নামে সহিংসতার সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, ধর্মকে ভয়ভীতি বা নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। ইসলামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচ্ছত্র কর্তৃত্বের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থতা হিসেবে তুলে ধরা ঠিক নয়। তার মতে, দীর্ঘ সময় পর দেশে মতপ্রকাশের সুযোগ তৈরি হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অর্জন। এখন সামনে এগিয়ে রাষ্ট্র সংস্কারের বাকি কাজ সম্পন্ন করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ। তিনি বলেন, রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধু সরকার পরিবর্তন যথেষ্ট নয়; দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও পুরোনো রাষ্ট্রব্যবস্থার সংস্কারও জরুরি।

সংলাপে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন।

Tags: আওয়ামী লীগজামায়াতে ইসলামীফরহাদ মজহার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিলাতের কিংবদন্তি ‘চিকেন টিক্কা’: বাংলাদেশি শেফদের মুন্সিয়ানা ও শেকড়ের টানে এক অন্যরকম ভাবনা
  • বিদেশে সন্তান, দেশে একা বাবা-মা—নিরাপদ আশ্রয় কি অপরাধ?
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক
  • কিছু মো’সাদ ও র-এর এজেন্টরা বিরোধী দলের বিপক্ষে কাজ করছে: অলি আহমেদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম