Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে সেনাবাহিনীর অভিযান: থানচিতে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৪ pm ০৪, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
বান্দরবানে সেনাবাহিনীর অভিযান: থানচিতে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবানে সেনাবাহিনীর অভিযান: থানচিতে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

মোহাম্মদ আলম  বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়ে থানচি উপজেলা থেকে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- KNF এর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, গত কয়েক মাস ধরে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়িতে KNF এর বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান পিন্সার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
ISPরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, থানচির একটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে KNF এর ওই সদস্যকে আটকের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর আগে জুন মাসেও থানচিতে সেনাবাহিনীর সঙ্গে গুলাগুলির সময় এক KNF সদস্য আটকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল।
গত বছরের ২ এপ্রিল রুমা ও ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার অপহরণের পর থেকে বান্দরবানে সেনা নেতৃত্বাধীন যৌথ অভিযান জোরদার করা হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের বেশি সন্দেহভাজন KNF সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ের শান্তি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে KNF নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। রুমার রেং ত্লাং এলাকায় মাসব্যাপী অভিযানে KNF এর প্রশিক্ষণ ক্যাম্পও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আটকৃতকে থানচি থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
Tags: অবৈধ পণ্য আটকঅস্ত্র ও গুলিসহ আটকআটক ১থানচি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই শহীদদের স্মরণে ডোমারে এনসিপি ও জাতীয় যুবশক্তির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি
  • বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • দিনাজপুরে বিভাগীয় নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মশালা
  • ‘জেন জি অলস’, বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
  • যেখানে হতে পারে ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম