মো:সিরাতুল মোস্তাকিম, (ময়মনসিংহ জেলা প্রতিনিধি);
বর্তমান সরকার যে, দেশের সব প্রান্তের মানুষের কাছে সকল ধরনের সুযোগ সুবিধা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে তা অনেকটা নিশ্চিত ভাবেই মনে করার সুযোগ রয়েছে। তাছাড়া সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম এটাই জানান দিচ্ছে যে, এই সরকার যথেষ্ট ক্রীড়াবান্ধবও বটে।
ইতিমধ্যেই সরকার বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে একটি করে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের যে প্রকল্প হাতে নিয়েছেন, তারই অংশ হিসাবে ময়মনসিংহেও একটি বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের কথা রয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যেসম্ভাব্য স্থান হিসাবে আকুয়া বাইপাস সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল।
আজ শনিবার সকালে এই সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য জনাব ওয়াহাব আকন্দ, মউক চেয়ারম্যান জনাব মোতাহার হুসেন তালুকদার, মসিক প্রশাসক জনাব রোকনোজ্জামান রোকন এবং তার প্রতিনিধি দল।

