Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই শহীদদের স্মরণে ডোমারে এনসিপি ও জাতীয় যুবশক্তির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৬ pm ০৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
Candle-lighting program by NCP and Jatiya Yuba Shakti in Domar in memory of the July martyrs.

Candle-lighting program by NCP and Jatiya Yuba Shakti in Domar in memory of the July martyrs.

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:

জুলাইয়ের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মত্যাগের স্মৃতিকে অম্লান রাখতে নীলফামারীর ডোমার উপজেলার হৃদয়ের স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ডোমার উপজেলা ও পৌর শাখা এবং জাতীয় যুবশক্তি ডোমার উপজেলা শাখা।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে জুলাইয়ের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে হৃদয়ের স্বাধীনতা চত্বরে শতাধিক মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন এনসিপি ডোমার উপজেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান বসুনিয়া, এনসিপি ডোমার পৌর শাখার আহ্বায়ক মাহফুল হোসেন রিপু, জাতীয় যুবশক্তি ডোমার উপজেলা শাখার সদস্য সচিব আবরার হোসেন আলভী, জাতীয় যুবশক্তি ডোমার উপজেলা শাখার আহ্বায়ক জি. এম. রাকিবুল হক এবং জাতীয় যুবশক্তি ডোমার পৌর শাখার সদস্য সচিব কাজলী বেগম।

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের ত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচি শেষে জুলাইয়ের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ের বন্য হাতির উপদ্রব: চরম আতঙ্কে স্থানীয়রা
  • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৩৩
  • মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ
  • ক্রিপ্টোকে সমর্থন করেও বাজার চাঙা করতে পারলেন না ট্রাম্প
  • পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম