Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৮ pm ১০, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের “আত্মরক্ষামূলক” সামরিক অভিযানের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার (স্থানীয় সময়) বিকেল ৫টার দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযান শুরু করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর প্রেসিডেন্টের নির্দেশে এ অভিযান চালানো হয় বলে দাবি করা হয়েছে। হামলায় হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

অন্যদিকে, এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়া হবে এবং কোনো ধরনের হামলা বা হুমকি বিনা প্রতিক্রিয়ায় রাখা হবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছাড়তে হবে।

এর আগে মার্কিন সেন্টকম দাবি করে, ইরানের “অযৌক্তিক আগ্রাসনের” জবাবে তারা এই অভিযান পরিচালনা করেছে এবং এটি ছিল সম্পূর্ণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, তাদের লক্ষ্য ছিল সেনা ও স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা।

এই পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক তৎপরতায় হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চল ঘিরে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tags: আরাঘচিবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিরিট বোটে দুর্ধর্ষ ডাকাতি
  • হাঁস পালনে বদলাচ্ছে নারীদের জীবন
  • ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২
  • সাইবার সুরক্ষা আইনে পরিবর্তন: কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন বিধান
  • উজিরপুরে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম