Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইভটিজিংয়ে জড়িত যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে: এমপি ড. কেরামত আলী

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১৭ pm ০১, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মো. জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী সাম্প্রতিক সময়ে ইভটিজিং, নারী হয়রানি ও বিভিন্ন সামাজিক অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন।

এ সময় তিনি ইভটিজিং, নারী হেনস্তা এবং এ ধরনের সকল অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।

ড. কেরামত আলী বলেন, “আমাদের শিবগঞ্জে যেন কোনো মেয়ে, মা কিংবা বোন অনিরাপদ বোধ না করেন। নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিবগঞ্জে এসব কোনোভাবেই চলতে দেওয়া হবে না।”

তিনি প্রশাসনকে নির্দেশনা দিয়ে বলেন, ইভটিজিং, নারী হয়রানি ও সামাজিক অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ সময় তিনি মাদক কারবার ও মাদকসংশ্লিষ্ট অপরাধ কঠোরভাবে দমনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিবগঞ্জ থেকে মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত সব ধরনের অপতৎপরতা নির্মূল করতে হবে। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া যাবে না।”

সংসদ সদস্য আরও বলেন, “এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমানভাবে ব্যবস্থা নিতে হবে। সে যে দলেরই হোক, এমনকি আমার দলের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

এ ছাড়া শিবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ড. কেরামত আলী আরও বলেন, “যদি এসব অনিয়ম ও অপরাধের সঙ্গে প্রশাসনের কোনো ব্যক্তি জড়িত থাকেন, তাহলে সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইনের প্রয়োগে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা ছাড় দেওয়া যাবে না।”

এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ইভটিজিংএমপি ড. কেরামত আলীনারী হয়রানিb
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক
  • নীলফামারীতে কৃষক অ্যাপের লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
  • জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে — ড. জিয়াউদ্দিন হায়দার
  • ঈদে দৌলতদিয়া বাস টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, ক্ষোভ পরিবহন শ্রমিকদের
  • শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম