Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে কৃষক অ্যাপের লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০৪ pm ০১, জুন ২০২৬
in Semi Lead News, কৃষি
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে কৃষক অ্যাপে আবেদনকারী কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্যগুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা এবং সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কৃষক আব্দুর রহমানের কাছ থেকে ৩ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ধানের মূল্য বাবদ চেক প্রদান করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ৪০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে কৃষক অ্যাপে আবেদনকারী কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৮৪৫ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন। এছাড়া চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭৭১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক
  • নীলফামারীতে কৃষক অ্যাপের লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
  • জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে — ড. জিয়াউদ্দিন হায়দার
  • ঈদে দৌলতদিয়া বাস টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, ক্ষোভ পরিবহন শ্রমিকদের
  • শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম