Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে দৌলতদিয়া বাস টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, ক্ষোভ পরিবহন শ্রমিকদের

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৫০ pm ০১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল থেকে শত শত বাস দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে এসব বাস টার্মিনাল ছাড়ার আগে বিভিন্ন খাতে আড়াই থেকে ৩ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাসচালক ও সুপারভাইজারদের দাবি, মালিক সমিতি, সিরিয়াল ও কাউন্টার ফিসহ বিভিন্ন নামে এ অর্থ আদায় করা হচ্ছে। যদিও মালিক-শ্রমিক নেতারা বলছেন, এসব অর্থ শ্রমিক কল্যাণ ও বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। প্রতিদিন এখান দিয়ে শত শত যানবাহন চলাচল করে। ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। এ সুযোগে নানা খাতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, দৌলতদিয়া ঘাট থেকে যাত্রীবোঝাই করে গন্তব্যে রওনা দিতে প্রতিটি বাসকে ডিপার্চার (ডিপার্সার) বাবদ ৫০০ থেকে ১ হাজার টাকা, সিরিয়াল বাবদ ৪০০ থেকে ৫০০ টাকা এবং যাত্রী তোলার জন্য কাউন্টার বাবদ দেড় থেকে ২ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। ফলে একটি বাসকে টার্মিনাল ছাড়তে মোট আড়াই থেকে ৩ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।

গত ২৭ মে বিকেলে দৌলতদিয়া বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, টার্মিনালজুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার বিভিন্ন পরিবহন। ঈদের বাড়তি যাত্রীচাপ সামাল দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত বাস আনা হয়েছে।

বরিশাল থেকে যাত্রী নিতে আসা একটি বাসের সুপারভাইজার মো. ইমন হোসেন বলেন, “আমরা তো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে চাই না। কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে বের হতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হয়ে যায়। সেই টাকা কোনো না কোনোভাবে সমন্বয় করতে হয়।”

যশোর থেকে আসা বাসচালক মো. রিয়াজ শেখ বলেন, “ঈদের সময় এখানে একটি সিন্ডিকেট কাজ করে। নিজেরা যাত্রী তুললেও কাউন্টার বাবদ অন্তত দেড় হাজার টাকা দিতে হয়। ডিপার্চার ও সিরিয়াল বাবদও টাকা দিতে হয়। এখানে আমরা অনেকটা অসহায়।”

খুলনা মেট্রো-ব ১১-০২৮২ নম্বর বাসের সুপারভাইজার মো. হেলাল মোল্লা বলেন, “ফরিদপুর থেকে এসেছি। এখানে ৫০০ টাকা ডিপার্চার ফি দিতে হয়েছে। সবাই দিচ্ছে, তাই আমাদেরও দিতে হচ্ছে।”

ঢাকা মেট্রো-ব ১১-০০৩৪ নম্বর বাসের সুপারভাইজার মো. সৈয়দ হোসেন বলেন, “সিরিয়াল, কাউন্টার ও ডিপার্চার বাবদ আড়াই থেকে ৩ হাজার টাকা খরচ হয়। এটা এখানকার প্রচলিত নিয়ম।”

ডিপার্চার বাবদ অর্থ আদায়কারী মো. রুহুল আমিন বলেন, “আমি শুধু ৫০০ টাকা ডিপার্চার ফি আদায় করি। এটি মালিক সমিতির টাকা। কেন নেওয়া হয়, সে বিষয়ে মালিক সমিতিই ভালো বলতে পারবে।”

এ বিষয়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোন্দকার মাহমুদুল হক জুয়েল বলেন, “ডিপার্চার বাবদ যে টাকা নেওয়া হয়, তা শ্রমিক কল্যাণ ও বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করা হয়। এ বিষয়ে কোনো বাস মালিকের অভিযোগ নেই। আমার নিজের বাস থেকেও এই টাকা নেওয়া হয়।”

তিনি আরও বলেন, “সারা বছর শ্রমিকরা কাজ করেন। কিন্তু ঈদের সময় মৌসুমি কাউন্টার খুলে বহিরাগতরা অর্থ উপার্জন করেন। এই অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।”

এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। লিখিত বা মৌখিক অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: ঈদুল আজহাদৌলতদিয়াদৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক
  • নীলফামারীতে কৃষক অ্যাপের লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
  • জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে — ড. জিয়াউদ্দিন হায়দার
  • ঈদে দৌলতদিয়া বাস টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, ক্ষোভ পরিবহন শ্রমিকদের
  • শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম