Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিন বছর পর কামব্যাকেই বাজিমাত, আমির খানের ঝুলিতে ৮২ কোটি রুপি

news room1bynews room1
৯:৫৪ am ২৬, জুন ২০২৫
in বিনোদন
A A
0
আমির খান; ছবি সংগৃহীত

আমির খান; ছবি সংগৃহীত

তিন বছর পর বড় পর্দায় ফিরে দর্শকদের মুগ্ধ করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনেও দেশীয় বক্স অফিসে ছবিটি নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে।

মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ১০ কোটি ৭ লাখ রুপি। এরপর প্রতিদিনই বেড়েছে এর বাণিজ্যিক সাফল্য—

শনিবার: ২০ কোটি ২ লাখ রুপি

রোববার: ২৭ কোটি ২৫ লাখ রুপি

সোমবার ও মঙ্গলবার: যথাক্রমে ৮ কোটি ৫ লাখ রুপি করে

মঙ্গলবার (ষষ্ঠ দিন): ৭ কোটি ২৫ লাখ রুপি

সব মিলিয়ে ছয় দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮২ কোটি ৪ লাখ রুপি, যা কেবল ভারতীয় বক্স অফিস থেকে এসেছে। বিশ্লেষকদের ধারণা, অতি দ্রুতই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

আর এস প্রসন্ন পরিচালিত এই মানবিক গল্পের সিনেমায় আমির খানকে দেখা গেছে একজন বাস্কেটবল কোচের চরিত্রে, যিনি নিউরোডাইভারজেন্ট শিশুদের নিয়ে গঠিত একটি দলকে প্রশিক্ষণ দেন। সিনেমাটিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

দর্শকদের ভালোবাসা আর সমালোচকদের প্রশংসায় ভাসছে ‘সিতারে জমিন পর’। সব মিলিয়ে এটি যেন আমির খানের ক্যারিয়ারে আরেকটি সফল মাইলফলক হয়ে উঠছে।

Tags: আমির খানবক্স অফিসবিনোদনহিন্দি ‍সিনেমা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে বন্যা পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা
  • পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ
  • সিরাজদিখানের রাজানগরে মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম