Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে ভুমি অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২২ pm ০৮, মে ২০২৬
in অন্যান্য
A A
0

বরিশাল প্রতিনিধি:

বাকেরগঞ্জ উপজেলা সাবরেজিস্টার অফিসে দলিল রেজিস্ট্রী করতে আসা দাতা- গৃহীতাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে সংশ্লিষ্ট দলিল লেখকদের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছেন অফিসে কর্মকর্তা ও কর্মচারীরা।

জমির মূল্য পরিশোধের পর নিরুপায় ক্রেতাকে বৈধ-অবৈধ দু’খাতে টাকা দিয়ে দলিল রেজিস্ট্রি করতে হয়। সরকারি ফি ব্যাংকে জমা দিয়ে দলিল সম্পাদনকালে দিতে হয় অফিস খরচ’। আর কথিত ওই অফিস খরচই হলো সাবরেজিস্ট্রার অফিসের নির্ধারণ করা ঘুষ।

সরকারি ফি পরিশোধের পর ওই অফিস খরচ দিয়েই এখন সাধারণ মানুষজনকে দলিলপত্র রেজিস্ট্রি করতে হয়।

সম্প্রীতি বাকেরগঞ্জ সাব- রেজিস্ট্রার অফিসের মোহরার ফেরদৌসী একজন সেবাপ্রার্থীর নিকট থেকে অবৈধ পন্থায় টাকা নেওয়ায় ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সাধারনত সাবরেজিষ্টার অফিসের দলিল সংক্রান্ত আর্থিক লেনদেন ব্যাংক চালানের মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে অফিসের কর্মচারীদের নগদ টাকা লেনদেন উপস্থিত জনমনে বেশ প্রশ্ন বিদ্ধ হয়।
টাকা নেয়ার বিষয়ে মোহরার ফেরদৌসী বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন ফি বাবদ ৫ হাজার টাকা খরচ নেয়া হয়েছে। কিসের ফি নিয়েছেন তার সদুত্তর তিনি দিতে পারেননি। কারণ পে অর্ডার ব্যতীত কোন অর্থ লেনদেনের সুযোগ নেই।

এঘটনাটি জানাজানি হলে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীরা ও কয়েক জন দলিল লেখক মিলে ঘটনার সংবাদ প্রকাশ না করার জন্য নিষেধ করে বলে কি হয়েছে দেখতে আছি যা ভিডিওতে দেখা যায়।

এবিষয়ে সাব-রেজিস্ট্রার অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক নকল নবিশ জানায়, দলিল প্রতি জেলা রেজিস্ট্রারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের টাকা দিতে হয়।

স্হানীয়রা জানান,বাকেরগঞ্জ সাবরেজিস্টার অফিস দূর্নীতির আতুরঘর। জমির দলিল করতে আসা এমন কোন মানুষ নেই যাদের কাছ থেকে টাকা না নেয়। ১% থেকে শুরু করে ৩% পর্যন্ত ঘুষ নিয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।এটার একটা সিন্ডিকেট আছে যার মাধ্যমে ভাগবাটোয়ারা হয়। আমরাা চাই মানুষ যাহাতে এগুলো থেকে রক্ষা পায়।

এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার মোঃ যুবায়ের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই। তিনি কিসের টাকা নিয়েছেন তার সাথে আলোচনা না করে কিছু বলা যাবে না।

উপজেলা সহকারী কমিশনার( ভুমি) তন্ময় হালদার জানান, এটি উপজেলা পরিষদের আওতায় না,ইহা আইন মন্ত্রনালয়ের অধীনে,বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টি যাতে সমাধান করেন।

Tags: অপরাধদুর্নীতিপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ১২ বছরের শিশুর অন্তঃসত্ত্বা
  • রাজধানীর কদমতলীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • পবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি
  • ফুলবাড়ীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
  • নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, নতুন কমিটি বাতিলের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম