Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে আওয়ামী সুবিধাভোগী ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১০ pm ২৯, জুন ২০২৬
in সারাদেশ
A A
0
অভিযোগপত্র

অভিযোগপত্র

বিগত আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী ও দালাল ঠিকাদারদের এখনো বিভিন্ন ঠিকাদারী কাজ পাইয়ে দেওয়ার পেছনে জড়িতদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে সম্প্রতি অভিযোগ পত্রটি দাখিল করেন রাঙ্গামাটি জেলাধীন কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, বিগত ১৭ বছর ধরে উপজেলা এলজিইডি ও রাঙ্গামাটি জেলা পরিষদের বড় বড় ঠিকাদারি কাজ একটি নির্দিষ্ট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পরও আওয়ামী সরকারের সেই ঠিকাদাররা এখনো কীভাবে বহাল তবিয়তে ঠিকাদারি কাজ পাচ্ছে, তা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগপত্রে বিএনপি নেতা জয়নাল আবেদীন একাধিক ঠিকাদারের নাম উল্লেখ করেন, যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন। তাদের মধ্যে ঠিকাদার বাবলু, সৈকত আলী, মুন্না, রাসেল, রাজু।

​অভিযোগপত্রে বলা হয়, আওয়ামী সরকারের পতনের পর ওইসব ঠিকাদার পালিয়ে থেকে এখনো কীভাবে এসব কাজ বাগিয়ে নিচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। ওই ফ্যাসিস্ট সরকারের উত্তরসূরী ঠিকাদারদের কতিপয় বিএনপি নেতা সহযোগিতার হাত বাড়িয়ে আওয়ামী লীগের লোকজনদের ঠিকাদারী কাজে প্রতিষ্ঠিত করছে, বিষয়টি বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের দলীয়ভাবে দেখা প্রয়োজন।

বিএনপি নেতা জয়নাল লিখিত অভিযোগের মাধ্যমে জেলা বিএনপি’র সভাপতি সম্পাদক বরাবরে এবিষয়ে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা জয়নাল বলেন, বিএনপি দলের ভাবমূর্তি রক্ষা এবং ফ্যাসিবাদের অপতৎপরতার সাথে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আমার এই অভিযোগ বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে ঠিকাদার বাবলু বলেন, যে কোন মানুষের মতাদর্শ থাকতে পারে, তবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্যাসিষ্ট কিভাবে হয়? আমার জানামতে ঠিকাদারী কাজে আমি কোন অনিয়ম-দূর্নীতি করিনি, আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যতগুলি ঠিকাদারী কাজ পেয়েছি সব কাজ সুষ্ঠু, সুন্দর ভাবে সম্পন্ন করেছি। তবে আমি আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম। অপর ঠিকাদারদের কল করা হলেও তারা কল রিসিভ না করায় তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
এই বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হবে, তা দেখার অপেক্ষায় আছেন স্থানীয় সচেতন মহল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
  • ফরিদপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • হিন্দুদের আলাদা প্রদেশ প্রশ্নে বিএনপি নেতা বললেন, কোনও উত্তর নেই
  • তিস্তার পানি বিপৎসীমার নিচে, স্বস্তি ফিরেছে
  • দিনাজপুরে কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম