আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী-এর দিক নির্দেশনায় এসআই এনামুল হক, এএসআই বুলেট এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে চরশালেপুরের দুর্গম এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসাদ পিতা আঃ খালেক কে এবং বালিয়া ডাংগী (হিন্দু) মাদকের মামলার ৩ মাসের সাজা প্রাপ্ত আসামি রাকিব (২১) পিতা লিয়াকত মন্ডল কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে ফরিদপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
সদর উপজেলার বালিয়াডাঙ্গী (হিন্দু) গ্রামের রাকিব মন্ডলের ছেলে লিয়াকত আলী (২১)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১০০০টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ৩৬/(১)এর ১৬ ধারা মোতাবেক।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোহামমদ সফর আলী ঘটনার সত্যতা স্বীকার করে। তিনি জানান, চরভদ্রাসন উপজেলা বাসী মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

