Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৭ pm ২৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর শহরে কালেমা খচিত সাদা পতাকা হাতে নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল ৪ টার দিকে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার চক্ষু হাসপাতাল সংলগ্ন স্কুল মাঠ থেকে এই শোডাউন শুরু হয়।

এতে বিভিন্ন হাফিজিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীসহ ইসলামপ্রিয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোডাউনটি ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে পলিটেকনিক মোড়, সদর হাসপাতাল, লিলির মোড়, সরকারি কলেজ, লিচু চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সম্মুখে গিয়ে শেষ হয়।

অংশগ্রহণকারীদের অধিকাংশের হাতে ছিল সাদা রঙের পতাকা, যার ওপর কালো অক্ষরে আরবি ভাষায় কালেমা (শাহাদাহ) লেখা ছিল। পুরো শোডাউনজুড়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগানের পাশাপাশি “ঢাকা না দিল্লি, ঢাকা” স্লোগানও দেন। এতে শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল শোডাউনে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কিছু নেতাকর্মীকেও অংশ নিতে দেখা গেছে। তবে আয়োজকদের পক্ষ থেকে কোনো সংগঠনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়োজক জানান, এটি একটি অরাজনৈতিক উদ্যোগ। ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতীক হিসেবে কালেমা খচিত পতাকার প্রতি ভালোবাসা ও সচেতনতা সৃষ্টি করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আমাদের এই আয়োজনের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

শোডাউন চলাকালে শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, এ ধরনের ধর্মীয় শোভাযাত্রা বা শোডাউনে ব্যবহৃত কালেমা খচিত পতাকা নিয়ে দেশে বিভিন্ন সময়ে জনপরিসরে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে সোমবারের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘সাধারণ শিক্ষার্থী থেকে কিছুদিন পর ছাত্রশিবিরে রূপান্তরিত হয়, এটা হারাম’: হামিম
  • ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
  • ফরিদপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • হিন্দুদের আলাদা প্রদেশ প্রশ্নে বিএনপি নেতা বললেন, কোনও উত্তর নেই
  • তিস্তার পানি বিপৎসীমার নিচে, স্বস্তি ফিরেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম